প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা সম্মানজনক লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ডক্টর ইয়াসমীন আরা লেখার হাতে সম্প্রতি সম্মাননা তুলে দেন অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ (এএবিএল)-এর প্রেসিডেন্ট নিকোলাস ম্যাকডোনাল্ড। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আজিজুর রহমান। বিজ্ঞপ্তি।