প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত প্রথম ব্যাংকিং মেলা ২০১৫-তে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। গত ২৮ নভেম্বর মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মো. আবদুর রাজ্জাকের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। বিজ্ঞপ্তি।