অ্যাকটিভ ফাইন ও নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ১৫ শতাংশ এবং নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড: এর পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ জুন বেলা ১১টায় ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৭ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৩.১২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫.০৪ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ০.০৮ টাকা।নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ জুন বেলা ১১টায় ঢাকার ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৭ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১১.১৯ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১১৮.৫০ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২১.৬৩ টাকা।