অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস ও উইন্ডমিল ইনফোটেকের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডমিল ইনফোটেক লিমিটেড ও অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।এই চুক্তি অনুযায়ী অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিসকে টেলি মার্কেটিং সার্ভিস প্রদান করবে উইন্ডমিল ইনফোটেক।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উইন্ডমিল ইনফোটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক তানজিরুল বাসার, পরিচালক সাব্বির রহমান তানিম ও অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিসের অপারেটিভ ডিরেক্টর এস এম আরিফ রেজা হোসেন, বিপণন পরিচালক দুলাল আবদুল হাফিজ, নির্বাহী পরিচালক এমডি তাসলিম উদ্দিন প্রামাণিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস দেশের একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান।আর উইন্ডমিল ইনফোটেক লিমিটেড হলো একটি কন্টাক্ট সেন্টার। বিজ্ঞপ্তি।