প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব সম্প্রতি শেষ হয়েছে। এ উৎসব এর আগে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উৎসবে সহযোগিতা দেয় ইফাদ গ্রুপ। আয়োজন করে সিসিবি। উৎসবে বাংলাদেশসহ ১৮টি দেশের ৭৫টি শিশুতোষ অ্যানিমেশন কার্টুন প্রদর্শিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইফতেখার হোসেন, দেশ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নজরুল কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।