অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক ভবন নির্মাণে যাত্রা শুরু করল ইউএস-বাংলা গ্রুপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়েল এস্টেট খাতে বাংলাদেশ ও আমেরিকার যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত কোম্পানি ইউ-এস বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেট্স লিমিটেড এবার অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক ভবন নির্মাণে যাত্রা শুরু করেছে।দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন সুদক্ষ স্থপতি ও প্রকৌশলীদের টিম নিয়ে যাত্রা শুরু হলো ইউএস-বাংলা অ্যাসেট্স লিমিটেডের ‘অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক বিভাগ’।এই টিম তাদের মেধা ও পরিশ্রম দিয়ে অত্যাধুনিক ও সর্বোচ্চ মানসম্পন্ন আকর্ষণীয় টাইম ডিজাইন, সর্বোচ্চ স্কেলে ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা, দীর্ঘ স্থায়িত্বের লক্ষ্যে মজবুত ও দৃঢ় কাঠামোগত ডিজাইন এবং অত্যাধুনিক ফিটিং ফিকচারসহ বর্তমান ও ভবিষ্যতের উপযোগী সব ধরনের সুযোগসুবিধাসংবলিত ভবন নির্মাণ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।