অ্যাপেক্স ফুডসের নগদ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপেক্স ফুডসের পরিচালনা পর্ষদ ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৬ সেপ্টেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ১৮.৯৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ মূল্য ৭১১ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৪০১ টাকা।