প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকার অ্যাপোলো হসপিটালস ডায়াবেটিস বিষয়ে তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। গতকাল সোমবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয়। এতে শতাধিক লোক অংশ নেন। আর অ্যাপোলো হসপিটালসের মাস্টার হেলথ চেক ক্লিনিকে ২০০ জন বিনা মূল্যে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার পরীক্ষা করান। এ ছাড়া অ্যাপোলো হসপিটালস ঢাকার অডিটরিয়ামে ডায়াবেটিসে আক্রান্ত ১০০ জন রোগী নিয়ে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। এর আগে গত শনি ও রোববার পালিত হয় অন্যান্য কর্মসূচি। বিজ্ঞপ্তি।