অ্যাপোলো হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশিন কর্মসূচি
অ্যাপোলো হসপিটালস ঢাকা ও আইএপিইএন (দ্য সোসাইটি অব ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ম্যেটাবলিস্ম) সম্প্রতি ক্রিটিক্যালকেয়ার নিউট্রিশন বিষয়ে একটি কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশে এ ধরনের কর্মসূচি প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো। অ্যাপোলো হসপিটালস ঢাকায় অনুষ্ঠিত এই কর্মশালার মাধ্যমে পুষ্টিবিজ্ঞানের প্রয়োগ ও পুষ্টির সর্বাধুনিক সরঞ্জাম ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রেÿপুষ্টি অনুশীলনের বিষয় নিয়ে আলোচনা হয়। এ কর্মসূচিতে বারডেম, এনআইসিভিডি, বিএসএমএমইউ, স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, আজগর আলী হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, মিরপুর স্পেশালাইজড হাসপাতাল, শিশু হাসপাতাল ও নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালের ৬০ জনের বেশি ডাক্তার, ক্লিনিক্যাল পুষ্টিবিদ ও ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসার রত্নদ্বীপ চাসকার। বিজ্ঞপ্তি