অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২২ টাকা নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ১২ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।গত ৩০ জুন শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২২.৫৯ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৩৬ টাকা। আগামী বছরের মার্চে এই প্রতিষ্ঠানটি আইপিওর চাঁদা গ্রহণ করবে (সম্ভাব্য) বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এ ছাড়া এসইসি রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড নামে একটি মেয়াদি (ওপেন এন্ড) মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে। এই মিউচুয়াল ফান্ডের আকার ৫০ কোটি টাকা। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।একই সঙ্গে কমিশন আজকের সভায় রক এনআরবি ব্যালান্স ফান্ড (ক্লোজ এন্ড) নামের একটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন দিয়েছে এসইসি।