অ্যাপোলো ইস্পাত তালিকাভুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সকে সম্প্রতি তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসইর পরিচালনা পর্ষদের এক সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। ডিএসইর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তালিকাভুক্তির প্রক্রিয়া শেষে শিগগিরই কোম্পানিটির লেনদেনের তারিখ চূড়ান্ত করা হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর গত অক্টোবর মাসে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা সংগ্রহ করে।
কোম্পানিটি আইপিওতে ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ১২ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২২ টাকা। কোম্পানিটির প্রতিটি মার্কেট লট বা বাজারগুচ্ছে রয়েছে ২০০ শেয়ার।
জানা গেছে, কোম্পানিটির আইপিও অনুমোদন নিয়ে নানা জটিলতা ছিল। যার কারণে এটির আইপিও প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়।