অ্যাপোলো ইস্পাতের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ফেস ভ্যালু বা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামসহ ২২ টাকা। এ ছাড়া ২০০টি শেয়ারে লট নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইস্পাতের চেয়ারম্যান দীন মোহাম্মদ, পরিচালক এম এ মজিদ ও মোহাম্মদ রফিক, ব্যবস্থাপনা পরিচালক মো. আনসার আলী, উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, কোম্পানি সচিব ও নির্বাহী পরিচালক শেখ আবুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।
শ্রীলঙ্কা গেছে আইসিসিবির প্রতিনিধিদল
শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় কমনওয়েলথ বিজনেস ফোরামে (সিবিএফ) যোগ দেওয়ার উদ্দেশ্যে আইসিসি বাংলাদেশের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ঢাকা ত্যাগ করেছে।
আজ মঙ্গলবার শুরু হবে তিন দিনব্যাপী এই ফোরাম। একই সঙ্গে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক। প্রতিনিধিদলে রয়েছেন আইসিসিবির নির্বাহী সদস্য রফিক-উল হক, বেঙ্গল ফাইন সিরামিকসের চেয়ারম্যান রাশেদ মাকসুদ খান ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
এই ফোরাম কমনওয়েলথের সবচেয়ে বড় ব্যবসায়িক সম্মিলন, যেখানে এই জোটের সদস্যদেশগুলোর সরকারপ্রধান, মন্ত্রী, শীর্ষস্থানীয়
ব্যবসায়ী নেতারা যোগ দিচ্ছেন। বিজ্ঞপ্তি।