অ্যাপোলো ইস্পাতের বিক্রয়কর্মী সম্মেলন
দেশের অন্যতম ঢেউটিন উত্পাদনকারী প্রতিষ্ঠান অ্যাপোলো ইস্পাতের বিক্রয়কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঢাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিক্রয়কর্মী সম্মেলন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাপোলো ইস্পাতের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, নির্বাহী পরিচালক এস এ হাসান, মহাব্যবস্থাপক হাসান এস হান্নান প্রমুখ। এতে সারা দেশে অ্যাপোলো ইস্পাতের বিক্রয়কর্মীদের কোম্পানির বিক্রয় লক্ষ্যমাত্রা ও ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অ্যাপোলো ইস্পাতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিক্রয়কর্মী সম্মেলনে অ্যাপোলোর উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান বলেন, ‘শিগগিরই অ্যাপোলোর নফ প্রকল্প চালু হবে। এটা চালু হলে আরও মানসম্মত ও পরিবেশবান্ধব ঢেউটিন উত্পাদন বাজারজাত করবে অ্যাপোলো ইস্পাত।’
দেশের ঢেউটিন উত্পাদনকারী অন্যতম বৃহত্ এই শিল্পপ্রতিষ্ঠান ইতিমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।