অ্যাপোলো হসপিটালস ও জিএমজি এয়ারলাইনসের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপোলো হসপিটালস ঢাকা ও জিএমজি এয়ারলাইনস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি করপোরেট চুক্তি হয়েছে।এ চুক্তির আওতায় জিএমজি এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অ্যাপোলো হসপিটালস ঢাকায় দ্রুত ও সুনিশ্চিত চিকিৎসাসেবাসহ অন্যান্য করপোরেট সুবিধা লাভ করবেন।অ্যাপোলো হসপিটালস ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল এস পটার এবং জিএমজি এয়ারলাইনসের মানবসম্পদ পরিচালক সোয়েব আল আশরাফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাপোলো হসপিটালস ঢাকার মহাব্যবস্থাপক শাগুফা আনোয়ার এবং জিএমজি এয়ারলাইনসের বিপণন ও যোগাযোগপ্রধান আসিফ আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।