অ্যাপোলো হসপিটালস ও বিএসআরএম গ্রুপের চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপোলো হসপিটালস, ঢাকা ও বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের মধ্যে সম্প্রতি একটি করপোরেট চুক্তি হয়েছে।এ চুক্তির আওতায় বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের সব কর্মকর্তা-কর্মচারী অ্যাপোলো হসপিটালসে চিকিৎসাসেবাসহ অন্যান্য করপোরেট সুবিধা লাভ করবেন।অ্যাপোলো হসপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল এস পটার এবং বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের মহাব্যবস্থাপক কাজী আনোয়ার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটালসের মহাব্যবস্থাপক শাগুফা আনোয়ার। তিনি বলেন, কর্পোরেট চুক্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের চিকিৎসাসেবা দিতে অ্যাপোলো হসপিটালস সচেষ্ট। বিজ্ঞপ্তি।