অ্যাপোলো হসপিটালস ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপোলো হসপিটালস ঢাকা সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে।এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার কার্ডধারী সদস্যরা অ্যাপোলো হসপিটালসে দ্রুত ও নিশ্চিত চিকিৎসাসেবাসহ অন্যান্য করপোরেট সুবিধা উপভোগ করতে পারবেন।অ্যাপোলো হসপিটালসের ব্যবসায় উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক শাগুফা আনোয়ার এবং ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাগুফা আনোয়ার বলেন, করপোরেট চুক্তিভুক্ত রোগীদের সময়োপযোগী ও দ্রুত সেবা দেওয়ার জন্য অ্যাপোলো হসপিটালস এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত রাখবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইরতেজা রেজা চৌধুরী এবং ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কার্ড বিভাগের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।