অ্যাপোলো হসপিটালস চিটাগং প্রকল্পে ঋণ দেবে আইএফসি ও ডিইজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপোলো হসপিটালস চিটাগং নির্মাণ প্রকল্পের জন্য আইএফসি ও ডিইজি মোট ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে। এ লক্ষ্যে গত ২৮ জানুয়ারি এসটিএস হসপিটালস চিটাগং লিমিটেড (অ্যাপোলো হসপিটাল ঢাকার স্বত্বাধিকারী ও এসটিএস হোল্ডিং লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) এবং আইএফসি ও ডিইজির মধ্যে একটি বৈদেশিক মুদ্রা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসটিএস হসপিটাল চিটাগং লিমিটেডের পক্ষে চেয়ারম্যান বব কুন্ডানমাল এবং আইএফসি ও ডিইজির পক্ষে কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি