প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে অ্যাপোলো হসপিটালস ঢাকা ও এক্মি ল্যাবরেটরিস লিমিটেডের উদ্যোগে গত মঙ্গলবার বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে বিনা মূল্যে পিক ফ্লো মিটার ও স্পাইরোমেট্রি টেস্ট করানোসহ সঠিকভাবে ইনহেলার ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। পরে অ্যাজমা আক্রান্ত রোগীদের উপস্থিতিতে হাসপাতালের মিলনায়তনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাপোলো হসপিটালস ঢাকার কনসালট্যান্ট (রেসপিরেটরি) এস এম আব্দুল্লাহ আল মামুন, কো-অর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালট্যান্ট (রেসপিরেটরি মেডিসিন) চন্দ্র প্রকাশ ডকওয়াল অ্যাজমার নিয়ন্ত্রণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি