অ্যাপোলো হসপিটালসের বিশ্ব কিডনি দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব কিডনি দিবস সামনে রেখে গত মঙ্গলবার ঢাকার অ্যাপোলো হসপিটালস এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাব যৌথভাবে কিডনি রোগ সচেতনতা বিষয়ে কর্মসূচির আয়োজন করে। অ্যাপোলো হসপিটালস ঢাকার প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী, মেডিকেল সার্ভিসের সিনিয়র জেনারেল ম্যানেজার ড. আরিফ মাহমুদ, বিজনেস ডেভেলপমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আখতার জামিল এতে বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এস এস এম সাদরূল হুদা। প্রায় ৮০ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক বিনা মূল্যে ওজন, উচ্চতা, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার পরীক্ষা করিয়ে ডায়েটেশিয়ানের পরামর্শ নেন। বিজ্ঞপ্তি