প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ঢাকার অ্যাপোলো হসপিটালস গত বৃহস্পতিবার একটি বাইসাইকেল র্যা লির আয়োজন করে। র্যা লিটি সকালে অ্যাপোলো হসপিটালস থেকে বের হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রায় তিন কিলোমিটার পর্যন্ত চলে। প্রায় ৪০ জন এতে অংশ নেন। এ ছাড়া হাসপাতালের মিলনায়তনে অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীদের নিয়ে একটি সচেতনতামূলক স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।