অ্যামচেমের নতুন নেতৃত্ব নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. নুরুল ইসলাম
মো. নুরুল ইসলাম

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেটলাইফের রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার কার্যক্রমের প্রধান মো. নুরুল ইসলাম। সহসভাপতি নির্বাচিত হন ডুপন্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী সরকার। সম্প্রতি অনুষ্ঠিত অ্যামচেমের ১৯তম বার্ষিক সাধারণ সভায় তাঁদের ২০১৫-১৬ সাল মেয়াদে নির্বাচিত করা হয়। এতে সংগঠনের কোষাধ্যক্ষ নির্বাচিত হন আর-প্যাক (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক শফিকুল আজিম। এ ছাড়া অ্যামচেমের নতুন নির্বাহী সদস্যরা হলেন এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও এমডি সৈয়দ এরশাদ আহমেদ, বাংলাদেশে সিটিব্যাংক এনএর এমডি ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, এনএমসিআই (বাংলাদেশ) লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সদরুল্লাহ এ মনসুর এবং ন্যাটকো প্যাকেজিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আল-মামুন এম রাশেল। বিজ্ঞপ্তি।