প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুপুন বীরাসিংহে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের (অ্যামটব) সভাপতি নির্বাচিত হয়েছেন।

অ্যামটবের বার্ষিক সভায় তাঁকে নির্বাচিত করা হয়। ঢাকার গুলশানে সংগঠনের কার্যালয়ে সম্প্রতি এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এয়ারটেলের সিইও এবং এমডি পি ডি শর্মা জ্যেষ্ঠ সহসভাপতি ও গ্রামীণফোনের সিইও রাজীব শেঠী সহসভাপতি নির্বাচিত হন। অ্যামটবের বিদায়ী সভাপতি হলেন বাংলালিংকের সিইও জিয়াদ শাতারা। অ্যামটবের নির্বাহী পর্ষদ টি আই এম নুরুল কবীরকে সংগঠনের মহাসচিব ও সিইও নিয়োগ করেছে।

অ্যামটব হচ্ছে দেশের মুঠোফোন অপারেটরদের সংগঠন। এর সদস্য হচ্ছে গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, সিটিসেল, রবি ও টেলিটক। সহযোগী সদস্য হুয়াওয়েই ও এরিকসন। বিজ্ঞপ্তি।