অ্যামেক্স করপোরেট কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক লিমিটেড দেশে প্রথমবারের মতো আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) করপোরেট কার্ড চালু করেছে।ঢাকার একটি হোটেলে গত শনিবার আয়োজিত কার্ডটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। এতে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ সাত্তার, উপব্যবস্থাপনা পরিচালক (বিজনেস) সোহেল হুসেইন, প্রধান যোগাযোগ কর্মকর্তা ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মাসরুর আরেফিন এবং আমেরিকান এক্সপ্রেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জাপান-অস্ট্রেলিয়া-এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান কুলা কুলেন্দ্রান, ভাইস প্রেসিডেন্ট আশুতোষ আগারওয়াল প্রমুখ।বাণিজ্যমন্ত্রী আমেরিকান এক্সপ্রেস করপোরেট কার্ড চালু করায় সিটি ব্যাংকের প্রশংসা করেন। তিনি বলেন, করপোরেট কার্ডের মাধ্যমে ব্যবসা ও বাণিজ্য জগতে অনেক আধুনিকায়ন হবে এবং এই বিষয়টি আমাদের দেশের জন্য ইতিবাচক। উল্লেখ্য, ব্যবসাসংক্রান্ত ভ্রমণ ও বিনোদনে ব্যবহারের উদ্দেশে এই কার্ড চালু করা হয়েছে। কার্ড রয়েছে দুই ধরনের: গোল্ড ও গ্রিন। এই কার্ড ব্যবহারে গ্রাহকেরা যেসব সুবিধা পাবেন সেগুলো হচ্ছে: বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, চিকিৎসা ও ভ্রমণসহায়তা, ভ্রমণজনিত দুর্ঘটনা বিমা, সব ধরনের দুর্ঘটনার মৃত্যু বিমা, এক্সপ্রেস ক্যাশ, জালিয়াতি প্রতিরোধ, বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন-সুবিধা, এক্সপ্রেস লাউঞ্জ ব্যবহারের সুবিধা ইত্যাদি। সিটি ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেসের একমাত্র পরিবেশক। এ ছাড়া রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে স্থাপন করা হয়েছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ। বিজ্ঞপ্তি।