প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যামেচার গলফার মো. আকবর হোসেন টানা দ্বিতীয়বার ওরিয়ন বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছেন। গলফার সম্রাট শিকদার রানারআপ এবং মো. রাসেল তৃতীয় স্থান অধিকার করেন। সৈনিক সোনিয়া আখতার ও লিমা আখতারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা দল ‘এ’ মহিলাদের দলগত ইভেন্টে শিরোপা অর্জন করেছে। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে সম্প্রতি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ী গলফারদের পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী, ওরিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালমান ওবাইদুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি