প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা ডিসন ব্লু চিটাগাং বে ভিউ আয়োজিত ‘অ্যারাবিয়ান থিমড ফুড’ উৎসবের লটারি (র্যা ফল ড্র) শনিবার বিকেলে হোটেলের লবিতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হওয়া পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন হোটেলের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস। ঈদুল আজহার ছুটিতে গত ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রথমবারের মতো ‘অ্যারাবিয়ান থিমড ফুড ফেস্টিভ্যাল’ নামের এ খাদ্য উৎসবের আয়োজন করে র্যা ডিসন ব্লু। লটারিতে প্রথম পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম রাউন্ড টিকিট বিজয়ী হন শাহরিয়ার কবির। উৎসবে সহযোগী হিসেবে ছিল রিজেন্ট এয়ারওয়েজ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম