অ্যালস্টম হস্তান্তর করল ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সফরমার
ট্রান্সফরমার

ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি অ্যালস্টম বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানিকে ৪২০ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার হস্তান্তর করেছে। সিলেটের বিবিয়ানায় যে ৪২০ কেভি সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে, তার জন্য এই ট্রান্সফরমার ব্যবহার করা হবে। সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি এই সাবস্টেশন নির্মাণ করছে। এটি বাংলাদেশের প্রথম ৪২০ কেভি সুইচইয়ার্ড। এটি স্থাপন সম্পন্ন হলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। আর এটি বিবিয়ানায় দ্বিতীয় পর্যায়ের সাবস্টেশন। অ্যালস্টমের ব্যবস্থাপনা পরিচালক রথীন বসু এ প্রসঙ্গে বলেছেন যে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ৩৬ গেগাওয়াটে (৩৬ হাজার মেগাওয়াট) উন্নীত হবে। উল্লেখ্য, অ্যালস্টম গ্রিড বর্তমানে বিশ্বের ১০০টি দেশে ব্যবসা করছে, যেখানে ৯৩ হাজার লোক কাজ করছে।