প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সদস্য কারখানাগুলোর সংস্কারকাজ আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমরা মনে করছি। তবে আইএলওর অধীনে জাতীয় উদ্যোগে যেসব কারখানার সংস্কারকাজ চলছে, সেখানে আরেকটু বেশি সময় লাগবে। তার মানে ২০১৮ সালের পর একটি প্ল্যাটফর্ম কিন্তু থাকছেই। তাদের অধীনেই নতুন নতুন কারখানা পরিদর্শন ও সংস্কারকাজ তদারক সম্ভব। ফলে নির্দিষ্ট সময়ের পর অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তো আর থাকার প্রয়োজন নেই। অ্যালায়েন্স থাকতে চায় না, অ্যাকর্ড কেন চায়?
অ্যাকর্ডের মনোভাব আমরা জানতে পেরেছি, তারা তিন বছর সময় বাড়াতে চায়। তবে আমাদের হাতে এখনো ২০ মাস সময় আছে। সংস্কারকাজের অগ্রগতি বুঝে সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা মনে করি, একটি প্ল্যাটফর্মের মধ্যে সব পরিদর্শন ও সংস্কারকাজ হলে ভালো। একাধিক প্ল্যাটফর্মের দরকার নেই।