অ্যালায়েন্স হোল্ডিংস ও জাপানের সুনিসি ক্যামটেক্সের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্টসহ নির্মাণসামগ্রী বাজারজাতকরণ ও বাজার গবেষণার বিষয়ে জাপানের সুনিসি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিসি ক্যামটেক্স করপোরেশনের সঙ্গে সম্প্রতি স্থানীয় দুটি প্রতিষ্ঠান চুক্তি সই করেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে অ্যালায়েন্স হোন্ডিংস বাংলাদেশ ও নিউভিশন সলিউশনের একটি চুক্তি হয়েছে।
সুনিসি ক্যামটেক্সের কচি সিনোহারা, অ্যালায়েন্স হোল্ডিংসের সৈয়দ আলী জওহর রিজভী ও নিউভিশন সলিউশনের তারেক রাফি ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি দূতাবাসের মিনিস্টার হিরোউকি মিনামি, জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থা-জেট্রোর বাংলাদেশ প্রধান কেই কায়ানো এবং জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি উসহি নাগানো এবং অ্যালায়েন্স হোন্ডিংস বাংলাদেশ ও নিউভিশন সলিউশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।