অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থী পরিচিতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন ১৯ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গতকাল রোববার অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীদের একটি পরিচিতি সভার আয়োজন করে। অনুষ্ঠানে এ গ্রুপের সব প্রার্থী বক্তব্য দেন।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ। অনুষ্ঠানে নির্বাচনী বোর্ডের সদস্য প্রবীর কুমার সাহা ও আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।জানা গেছে, আসন্ন নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৪ জন পরিচালক পদে সরাসরি ভোটের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকায় ৩৮ জনের নাম ছিল। কিন্তু উচ্চ আদালত ঋণখেলাপির দায়ে চারজনের প্রার্থিতা বাতিল করায় ৩৪ জন প্রার্থী সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমানে তিনটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ কে আজাদ ও মো. জসিম উদ্দিন সমর্থিত প্যানেলে অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীরা হলেন মো. জসিম উদ্দিন, আবদুর রাজ্জাক, এম এ মোমেন, মো. হেলাল উদ্দিন, মো. আখতারুজ্জামান মঞ্জু, কে এম আখতারুজ্জামান, মো. মোহাব্বত উল্যাহ, মো. আমিন হেলালী, মো. হারুন-উর-রশীদ, আবু মোতালেব, মীর নিজাম উদ্দিন আহমেদ, শেখ মো. আবদুস সোবহান, খন্দকার রুহুল আমিন ও হারুন-অর-রশীদ।অন্যদিকে ‘গণতান্ত্রিক পরিষদ’ থেকে অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীরা হলেন আক্কাস মাহমুদ, মোহাম্মদ নিজাম উদ্দিন, ওবায়দুর রহমান, জাকির হোসেন নয়ন, আনোয়ার হোসেন, মোহাম্মদ রব্বানী জব্বার, মোহাম্মদ আবদুল হক, এম নজরুল ইসলাম চৌধুরী, এস এম আনোয়ার পারভেজ ও ফারুকুল ইসলাম শোভা।‘গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ’ নামে অ্যাসোসিয়েশন গ্রুপের আটজন প্রার্থী হলেন: মো. দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন চৌধুরী, মো. শফিকুর রহমান, আনিসুর রহমান, সৈয়দ আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান, দিলদার আহমদ সেলিম ও মো. আবু নাসের।