আইআইডিএফসি কার্বন ক্রেডিট পেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব ইট নির্মাণ প্রযুক্তি (এইচএইচকে) বাস্তবায়নের মাধ্যমে কার্বন ক্রেডিট পেল বাংলাদেশ।
১৭ হাজার ৪০৩ টন গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের মাধ্যমে বাংলাদেশ দুই লাখ ৬৪ হাজার ৫২৫ মার্কিন ডলার অর্জন করেছে।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানির (আইআইডিএফসি) অনুকূলে সম্প্রতি এই কার্বন ক্রেডিট অনুমোদন করে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা (ইউএনএফসিসিসি)। বিজ্ঞপ্তি।