আইআইডিএফসি সিকিউরিটিজের বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা এখন থেকে ব্যাংক এশিয়া লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) মাধ্যমে শুধু শেয়ার বিক্রি করতে পারবেন। আজ রোববার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক নির্দেশনার মাধ্যমে এই অনুমতি দিয়েছে।সূত্র জানায়, ২০ জানুয়ারি আগ্রাসী ভাবে শেয়ার বিক্রি করার কারণে ছয়টি ব্রোকারেজ হাউজের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করে এসইসি। এর আগে গত বৃহস্পতিবার সংস্থাটি এনসিসি ব্যাংকের লেনদেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।