আইআইডিএফসির এমডি আসাদুজ্জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানির (আইআই–ডিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন মো. আসাদুজ্জামান খান। তিনি ২০০৮ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে আইআইডিএফসিতে এমডি হিসেবে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে এমএ ডিগ্রি লাভ করেন। আসাদুজ্জামান খান গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের এমডি ছিলেন। তিনি বর্তমানে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, আইআইডিএফসি সিকিউরিটিজ ও আইআইডিএফসি ক্যাপিটালের পরিচালক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক। বিজ্ঞপ্তি