আইআইডিএফসির লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি গুলশানের এমটিবি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়। আইআইডিএফসির চেয়ারম্যান এম মতিউল ইসলামের সভাপতিত্বে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা ছাড়াও বার্ষিক সাধারণ সভায় ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, আইআইডিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান খান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি