আইআইডিএফসির ২০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (আইআইডিএফসি) নবম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ২০০৯ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়। সভায় কোম্পানির পরিচালক মনোনয়ন ও পুনঃনিয়োগ এবং নিরীক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।