আইআইডিএফসির ৫০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি) ২০১০ সালের শেয়ারধারীদের জন্য ৫০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।ঢাকায় সম্প্রতি কোম্পানির দশম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান এম মতিউল ইসলাম সভাপতিত্ব করেন। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান খানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় কোম্পানির ২০১০ সালের পরিচালন ও আর্থিক ফলাফল পর্যালোচনা এবং নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদিত হয়।উল্লেখ্য, আইআইডিএফসির শেয়ারধারীদের মধ্যে দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসহ ১০টি বাণিজ্যিক ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও তিনটি বেসরকারি বিমা কোম্পানি রয়েছে। বিজ্ঞপ্তি।