আইইউবি ট্রাস্টের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
ট্রান্সকম গ্রুপের পরিচালক সাইফুর রহমান দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা-ট্রাস্ট এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এ ছাড়া দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা এই ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা পরবর্তী দুই বছরের জন্য (২০১০-১২) এই দায়িত্ব পালন করবেন। সাইফুর রহমান ইএসটিসিডিটির একজন প্রতিষ্ঠাতা সদস্য। সেন্ট যোসেফ ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের সাবেক এই প্রেসিডেন্ট বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। লুনা শামসুদ্দোহা দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান ছাড়াও অগ্রণী ব্যাংকের পরিচালক, ইউসেপের বোর্ড অব গভর্নরসের সদস্য, গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং সুইজারল্যান্ডের ব্রেইন্স ট্রাস্ট ইভিয়ান গ্রুপ-আইএমডির একজন সদস্য। বিজ্ঞপ্তি।