যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তির জন্য উচ্চশিক্ষার নিশ্চয়তা: প্রয়োজনে মেধাবী তবে অসচ্ছলদের জন্য অর্থায়ন—এই প্রতিপাদ্য নিয়ে বর্ষব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানমালার সূচনা করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের একাডেমিক রিট্রিট। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরাও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্ঠাতা এম আলিমউল্যা মিয়ানের সভাপতিত্বে দিনব্যাপী একাডেমিক রিট্রিটের আনুষ্ঠানিক অংশ অনুষ্ঠিত হয় কক্সবাজারের সিগাল হোটেলে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত প্রোগ্রামগুলোর ১৬টি টাস্কফোর্স শিক্ষার্থীদের শিক্ষাগত ও পেশাগত দিকনির্দেশনা উপস্থাপন করেন। প্রতিটি উপস্থাপনা শেষে সব অনুষদের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের মতামত প্রদান করে তা পূর্ণাঙ্গ করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।