প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ শিক্ষার্থী ও পাঠকদের বই পড়ায় উৎসাহিত করতে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অমনি বুকশপের শাখা স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার এ বুকশপের উদ্বোধন করেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী এবং অমনি বুকসের ম্যানেজিং ডিরেক্টর নিও জি মেন্ডেস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, উপাচার্য এম ওমর রহমান, নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জোসেফ পিশাতো উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।