প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আয়োজনে গত বৃহস্পতিবার ‘অ্যাডভান্সেস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আইইউবির উপাচার্য এম ওমর রহমান। বক্তব্য দেন বাংলাদেশে জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ভন উইহি, বাংলাদেশে আইইইইর প্রধান অধ্যাপক শেখ আনোয়ারুল ফাতাহ, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের অন্তর্বর্তীকালীন ডিন শাহরিয়ার খান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম রেজোয়ান খান প্রমুখ। বিজ্ঞপ্তি।