আইইউবিতে ওপেন ডে ও ভর্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষাপদ্ধতি এবং সুযোগ-সুবিধা সম্পর্কে জানাতে গত রোববার বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে দিনব্যাপী ওপেন ডে ও ভর্তি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিনা মূল্যে ভর্তি ফরম পূরণের সুযোগ পান। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ পৃথক স্টল স্থাপন করে। আইইউবির অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল এইড অফিসের তত্ত্বাবধানে দিনব্যাপী এই মেলায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং দর্শনার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।