আইইউবিতে কাজের মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ঢাকার বসুন্ধরার স্থায়ী ক্যাম্পাসে আজ মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী জব ফেয়ার বা কাজের মেলা শুরু হচ্ছে।আইইউবির ট্রাস্টি বোর্ডের সভাপতি তৌহিদ সামাদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান।এই মেলায় বিএসআরএম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কোকাকোলা, বেক্সিমকো ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট, প্রথম আলো জবস্, আইএলএফএসএল, ফেডএক্স, ডিএইচএল, বেঙ্গল গ্রুপ প্রভৃতি প্রতিষ্ঠান অংশ নেবে। বিজ্ঞপ্তি।