আইইউবিতে চা শিল্প নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে গত সোমবার ‘বাংলাদেশের চা শিল্প: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল বক্তা ছিলেন এমএমই ইস্পাহানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী। তিনি এ শিল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পর্যাপ্ত অর্থায়ন এবং অনুকূল পরিবেশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এতে আরও বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান ও স্কুল অব বিজনেস অনুষদের ডিন অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।