প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল নামের এই কেন্দ্র উদ্বোধন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এনার্জি রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস। অনুষ্ঠান উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান ও আইইউবি ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।
বিজ্ঞপ্তি