আইইউবিতে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাঙ্গনে সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক অটুট রাখার লক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) গত শনিবার এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট সব বিষয়ে গৃহীত পদক্ষেপ অভিভাবকদের সামনে তুলে ধরেন। বিজ্ঞপ্তি