আইইউবিতে মা ও শিশুস্বাস্থ্যবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের (আইইউবি) ঢাকার বসুন্ধরা ক্যাম্পাসে স্কুল অব লাইফ সায়েন্সেস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি অ্যান্ড হেলথের উদ্যোগে ‘মা ও শিশুস্বাস্থ্যবিষয়ক’ একটি সেমিনার গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিষয়বস্তুর ওপর আলোকপাত করে স্বাগত বক্তব্য দেন উপাচার্য এম ওমর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের জনহপকিন্সব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের জর্জ জিগ্রাহাম অধ্যাপক কিথ পিওয়েস্ট জুনিয়র। মূল বক্তাকে পরিচয় করিয়ে দেন আইইউবির লাইফ সায়েন্সেস অনুষদের ডিন রীতা ইউসুফ। মূল প্রবন্ধে ১৯৮৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মা ও শিশুস্বাস্থ্যের বিভিন্ন দিক যেমন পুষ্টি, প্রজননক্ষমতা, অন্ধত্ব, স্বাস্থ্যব্যবস্থার উৎকর্ষ ও পারিবারিক স্বাস্থ্যের নানা দিক তুলে ধরে হয়। বিজ্ঞপ্তি