আইইউবিতে 'চায়নিজ ফর বিগেনার্স' কোর্সের সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘আউটরিচ, এক্সটেনশন অ্যান্ড কনটিনিউয়িং এডুকেশন’ কর্মসূচির অধীনে ‘চায়নিজ ফর বিগেনার্স’ কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন আইইউবির সহ-উপাচার্য মিলান পাগন ও কোর্স শিক্ষক সালেহউদ্দীন আহমেদ। ২০ জানুয়ারি শুরু হওয়া তিন মাস মেয়াদি এই কোর্স শেষ হয় মে ৫। বিজ্ঞপ্তি