প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বসন্তকালীন সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। বিভিন্ন অনুষদ ও বিভাগের পরিচিতি তুলে ধরেন বিজনেস অনুষদের ডিন অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শাহরিয়ার খান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন আবদুল খালেক, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মাহবুব আলম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রাতিষ্ঠানিক নীতিমালা বর্ণনা করেন। বিজ্ঞপ্তি।