প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শরৎকালীন সেমিস্টারের পরিচিতি ও নবীনবরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিশেষায়িত শিক্ষার পাশাপাশি কলা ও মানবিক শিক্ষার অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য মিলান পাগন, বিজনেস অনুষদের ডিন সারোয়ার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের শিক্ষক শাহরিয়ার খান প্রমুখ। বিজ্ঞপ্তি।