প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) সম্প্রতি ‘বাংলার মায়া আমায় টানে’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির বাংলা ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের অধীনে বাংলা ভাষা শিক্ষা কার্যক্রমের আওতায় এই অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইইউবির প্রতিষ্ঠাতা-ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, ঢাকার আমেরিকান সেন্টারের পরিচালক এ্যান ম্যাককননেল, ক্রিটিক্যাল ল্যাংগুয়েজ স্কলারশিপ প্রোগ্রামের আবাসিক পরিচালক টড এইচ ম্যাককে এবং আইইউবির বাংলা ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের পরিচালক রাজিমা সেলিম চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।