আইএইচসি-হল্যান্ড ও রূপায়ণ ড্রেজিংয়ের চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠান রূপায়ণ ড্রেজিং লিমিটেড ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে।এ ব্যাপারে সম্প্রতি হল্যান্ডের ড্রেজার সরবরাহকারী কোম্পানি আইএইচসি-হল্যান্ডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে রূপায়ণ ড্রেজিং লিমিটেড।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, ভাইস চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, নির্বাহী পরিচালক আলী আকবর খান রতন ও উপদেষ্টা এ কে ফিরোজ আহমেদ এবং আইএইচসি-হল্যান্ডের এরিয়া ম্যানেজার কিস ডার্কস ও আইএইচসির বাংলাদেশ প্রতিনিধি শরীফ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যালফনস জে এ জে এম হ্যানিকেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।